সারাদেশ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় চার বিচারকসহ ৬জন আহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিচারকবাহী মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে চার বিচারকসহ ৬জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও জেলা জজ আদালতের চার বিচারককে নিয়ে একটি মাইক্রোবাস টুঙ্গিপাড়ায় যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি লিংরোড থেকে মহাসড়কে উঠতে গেলে বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে মাইক্রোবাসে থাকা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু, মোঃ হুমায়ূন কবীর, জেলা জজ আদালতে সিনিয়র সহকারী বিচারক এইচ এম কবীর হোসেন, সদর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক ইউসুফ হোসেন, সঙ্গে থাকা পুলিশ কনষ্টেবল তপন চন্দ্র ও চালক শিবু চন্দ্র মারাত্মক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক জানান, আহত বিচারকদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা