সারাদেশ

ঝালকাঠিতে একটি সড়কের জন্য হাজারো মানুষের দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠি বটতলা থেকে ডোমজুড়ি-সম্বলকাঠি-সড়কটি এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। রাজেশ্বর বাবুর সামনে দিয়ে আসা-যাওয়ার একমাত্র কাঁচা সড়ক। এটি পাকা করার দাবি ৪০ বছরের। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়।

স্থানীয়রা জানান, বর্ষাকালে এ রাস্তায় কর্দমাক্ততার কারণে হাঁটা দায়। তবুও কর্দমাক্ত পিচ্ছিল এ রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই যাতায়াত করছে। কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়েই হাট-বাজারে যেতে হয় এলাকাবাসীকে। জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, বর্ষা মৌসুমে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। হাঁটুসমান কাদামাটি পেরিয়েই এ রাস্তা দিয়ে যেতে হয় তাদের। তবুও এই কাঁচা সড়কটি পাকাকরণের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

এই সড়কের এক প্রান্তে রয়েছে বাউকাঠি। যেখানে সপ্তাহে দুই দিন হাঁট বসে। এ ছাড়াও রয়েছে মা ও শিশুস্বাস্থ্য ক্লিনিক, মাধ্যমিক বিদ্যালয়। অন্য প্রান্ত ঝালকাঠিতে রয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক ও পোষ্ট অফিস। কাঁচা রাস্তা দিয়ে দুর্ভোগ সঙ্গে নিয়ে যাতায়াত করতে হয় এ অঞ্চলের মানুষকে।

বাদলকাঠি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বৃষ্টি হলে কাঁচা রাস্তায় কাঁদাপানি জমে থাকে। তখন রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চলতে পারে না। এমনকি হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে।

৬নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক বলেন, এ গ্রামের বাসিন্দারা পাকা সড়কের অভাবে দুর্ভোগে আছেন। আমি এ সড়ক পাকা করার ব্যবস্থা করব।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজী আকতার বলেন, এ বছর অবশ্যই সড়কটি পাকা করার উদ্যোগ নেয়া হবে।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা