সারাদেশ

রাজাপুরে মাদক বিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বাগড়ি পুরাতন পল্লী বিদ্যুতের ভবনে এবং ব্র্যাক সংলগ্ন একটি মটোর গ্যারেজের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে আটক এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) রাতের পৃথক অভিযানে পরিচালনা করেন পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল। অভিযানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও কেন্দ্রীয় আ’লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক এম মনিরুজ্জামান মনিরের ভাই আটককৃত ইকবাল হোসেন কামরুল ও প্রিন্স তালুকদারকে রাতে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে জনমনে নানা গুঞ্জন ও ধুম্রজালের সৃষ্টি হয়েছে। অভিযানে অপর আটককৃত শফিকুল ইসলাম সোহাগ খান ও ফারুক আলমকে আাদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে প্র্রেরন করা হয়েছে।

এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে মো. মর্তুজা আল নাহিয়ান সোহেল সিকদার পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় রাজাপুর থানায় সোহাগ ও পলাতক সোহেল সিকদার এবং ফারুক আলমকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাগড়ি ব্র্যাক সংলগ্ন একটি মোটর গ্যারেজের সামনে ফারুক আলমকে দেখে ঘেরাও করে তল্লাশী করা হয়। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফারুক আলম ইন্দ্রপাশা গ্রামের মৃত. মোখলেছ উদ্দিন হাওলাদারের ছেলে। অপরদিকে ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাগড়ি পুরাতন পল্লী বিদ্যুতের ভবনে অভিযান চালিয়ে কেন্দ্রীয় আ’লীগ নেতা এম মনিরুজ্জামান মনিরের ভাই ইকবাল হোসেন কামরুল, প্রিন্স তালুকদার ও মো. শফিকুল ইসলাম সোহাগ খানকে আটক করা হয়। সোহাগের স্বীকারোক্তি অনুযায়ী ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোহাগ রাজাপুর বাজার এলাকার আঃ সোবাহান খান’র ছেলে।

এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে বলে জানায় ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরে দুটি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ৩৫পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে। একজন পালিয়ে গেলেও তাকেসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা