সারাদেশ

গৃহবধূ হত্যার সন্দেহের তীর স্বামী-শাশুড়ির দিকে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : কক্সবাজার সদরের খুরুস্কুল হিন্দু পাড়ায় রূপসী দে (২২) নামে এক গর্ভবতী গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রূপসী দে’র বাবার অভিযোগ, তাকে তার স্বামী ও শাশুড়িসহ শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছেন।

খবর পেয়ে সোমবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করেছন।

নিহতের বাবা কালি শঙ্কর দে’র অভিযোগ, দুপুরের দিকেই রূপসীকে হত্যা করা হয়। সন্ধ্যায় তারা মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন।

কালি শঙ্কর দে জানান, একই এলাকার চন্দ্র দে’র পুত্র সাজিদ দে’র সঙ্গে রূপসী দে’র বিয়ে হয়। বিয়ের পর থেকে বাপের বাড়িতে টাকাসহ বিভিন্ন উপঢৌকন এনে দেয়ার জন্য রূপসী দে’কে চাপ দেয় শ্বশুর বাড়ির লোকজন। তা দিতে না পারায় বিয়ের পর থেকে রূপসীকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছিলো।

রূপসীর বাবা কালি শঙ্কর দে বলেন, “আমরা জানতে পেরেছি স্বামী সাজিদ দে, শাশুড়ি ও সাজিদের ভগ্নিপতিসহ অন্যরা মিলে রূপসীকে গলা টিপে হত্যা করে। পরে রশি দিয়ে তার লাশ ঝুলিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।”

এই ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে নিহত রূপসীর পরিবারের লোকজন জানিয়েছেন, ময়না তদন্ত সম্পন্ন করে হত্যা মামলার এজাহার দায়ের করতে বলেছে কক্সবাজার থানা পুলিশ।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা