সারাদেশ

জামালপুরে স্ত্রীকে হত্যা, আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহে তানিয়া বেগম (২৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আবু তাহেরকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।

নিহত গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন। তিনি বেগম উপজেলার নয়ানগর গ্রামের হাসেন আলীর মেয়ে।

গ্রেপ্তার আবু তাহের শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায় শ্যামপুরের কাজাইকাটা গ্রামে।

নিহত গৃহবধূ তানিয়ার ভাই সোহাগ মিয়া (২২) অভিযোগ করে জানান, ১২ বছর আগে আবু তাহেরের সাথে তানিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা অজুহাতে প্রায়ই তানিয়াকে তিনি মারধর করতেন। বুধবার বেলা ১১টায় পারিবারিক কলহের এক পর্যায়ে আবু তাহের তার স্ত্রী তানিয়াকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করেন। এক পর্যায়ে তানিয়া বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে এলাকার লোকজন ও শ্বশুরবাড়িতে না জানিয়ে বিকেলে কাফনের প্রস্তুতি নিলে স্ত্রীকে পিটিয়ের হত্যার খবর এলাকায় জানাজানি হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ বিকাল সাড়ে ৩টায় ঘটনাস্থল থেকে তানিয়া বেগমের লাশ উদ্ধার ও ঘাতক স্বামী আবু তাহেরকে গ্রেপ্তার করে।

নিহত তানিয়া বেগমের চাচী মিসিরন বেওয়া (৫০) অভিযোগ করে বলেন, তানিয়ার শরীরে রক্তাক্ত জখম ছিল। তানিয়াকে হত্যা করে তার স্বামী আবু তাহের আমাদের জানিয়ে তড়িঘড়ি করে দাফন করতে চেয়েছিলেন। আমার ভাতিজি তানিয়া হত্যার বিচার চাই।

মেলান্দহ থানার ওসি মাঈদুল ইসলাম জানান, মৃতদেহের সুরতহাল রির্পোট সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবার মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা