সারাদেশ

কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জঃ নাটোর জেলার সিংড়ায় অভিযান চালিয়ে এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথর সাদৃশ একটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

বুধবার (০২ জুন) ভোরে র‍্যাব-১২ এর উপ অধিনায়ক মেজর মো. মশিউর রহমান পিএসসির নেতৃত্বে সিংড়া উপজেলার চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বারের বাড়িতে এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, সিংড়া উপজেলার বেলতা গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), একই গ্রামের আবুল তালুকদারের ছেলে মো. শামিম তালুকদার (৩২) ও বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে মো. বেলায়েত প্রামানিক (৩২)।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সোয়া চারটার দিকে চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) মূর্তিটি উদ্ধার করা হয়। ২ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ১ ফুট ২ ইঞ্চি প্রস্থের এ মূর্তিটির ওজন ৩৬.৫ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় জড়িত ওই তিন পাচারকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের পর আটক পাচারকারীদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা