সারাদেশ

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি : আটক ১

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পৌরসভার কামারগ্রামের তামিম শেখ (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে এ ডাকাতির ঘটনায় আটক করে পুলিশ।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার (০৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের কামারগ্রাম নিবাসী সাধন কুমার সাহার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ৪/৫ জনের ডাকাতদল ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় সাধন সাহার ভাতিজি সুমা সজাগ থাকায় তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির অন্য আট সদস্যকে চেতনানাশক স্প্রের সাহায্যে অচেতন করে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

সিন্দুক ভেঙে আনুমানিক ২০ ভরি ওজনের স্বর্ণালংকার , নগদ ১ লাখ টাকাসহ নানা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানান সাধন সাহা।

এ ঘটনায় ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, সঙ্গীয় ফোর্সসহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা