খুলনায় চিকিৎসক নেতার কক্ষ থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার
সারাদেশ

খুলনায় চিকিৎসক নেতার কক্ষ থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,খুলনা :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘হেলথ গার্ডেন’ নামের একটি ক্লিনিক থেকে বিপুল পরিমানে ইয়াবা-গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ দুই জনকে আটক করা হয়।

সোমবার (০৯ নভেম্বর)বিকেলে খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বাসক।

জানা যায়,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ)খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা.সুমন রায়ের ব্যক্তিগত চেম্বার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘হেলথ গার্ডেন’ নামের একটি ক্লিনিকের কক্ষ থেকে এক হাজার ৬৫০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় সেখান থেকে আসাদুজ্জামান হিরা নামে এক মাদক ব্যবসায়ী ও অথৈ নামে এক নারীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বলেন, দীর্ঘ দিন পর্যবেক্ষণের পর ডা. সুমন রায়েরকক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশি মদের বোতল ও গাঁজা এবং ইয়াবাসেবনের উপকরণ পাওয়া গেছে। কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে। মাদক সেবনকারী অথৈকে ৭ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমান করা হয়েছে। ডা. সুমন রায় ও মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান হিরার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে। ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা