সারাদেশ

ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কালাম হোসেন মোল্লা লিটনকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে দেয়া এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানিয়েছেন, সম্প্রতি লিটন মোল্লার বিরুদ্ধে নথুল্লাবাদে চাঁদাবাজি ও শ্রমিককে মারধরের অভিযোগে মামলা হয়।

ওই মামলায় তিনি কিছু দিন জেল হাজতেও ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী ফৌজদারী মামলায় কোন জনপ্রতিনিধি আসামি হলে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকবেন।

সেই বিধি মোতাবেক মন্ত্রণালয় থেকে গত ৩ নভেম্বর লিটন মোল্লাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের অঘোষিত নিয়ন্ত্রক টেম্পু শ্রমিক নেতা ও কাশিপুর ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান কালাম হোসেন লিটন মোল্লা। দখল, ভূমিদস্যুতাসহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাস কয়েক পূর্বে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে চাঁদা না পেয়ে একটি পরিবহনের কাউন্টার ম্যানেজারকে কুপিয়ে জখম করে লিটন মোল্লার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী। ওই ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন।

এছাড়া বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পরিবহন কাউন্টার থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক হয় কালাম মোল্লার শ্যালক। ওই ঘটনায় আরো একটি মামলা হয়। সেই মামলায়ও লিটন মোল্লাকে আসামি করা হয়। চাঁদাবাজির ঘটনায় দায়ের হওয়া মামলায় কিছু দিন কারাগারেও ছিলেন।

সান নিউজ/এসএমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা