সারাদেশ

সিলেটে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাটে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম জালাল উদ্দিন (৫৫)। তিনি পূর্ব আগফৌদ গ্রামের মৃত মতছিন আলীর ছেলে ও সুরইঘাট বাজারের ব্যবসায়ী।

সোমবার (৯ নভেম্বর) দুপুরের দিকে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নয়াগ্রামের সুরইঘাট উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। এ মোটরসাইকেলে ৪ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়েছে। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেলের চালক স্থানীয় সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল হালিমের ছেলে রেজওয়ানসহ আরোহীরা দুর্ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে গিয়েছেন।

স্থানীয় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আওয়ামী লীগের নেতা তোতা মিয়া মোটর সাইকেলটি নিয়ে গেছেন। নিহতের স্বজনরা জানিয়েছেন, বেপরোয়াভাবে মোটর সাইকেল চালিয়ে জালাল উদ্দিনকে হত্যা করা হয়েছে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা