সারাদেশ

মীরসরাই’র মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে মাসব্যাপি ই-সেবা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : ‘বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর’ এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও ডিজিটাল সেন্টারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে পালিত হচ্ছে ই-সেবা ক্যাম্পেইন। ১০ অক্টোবর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ১০ অক্টোবর আইসিটি ডিভিশনের ‌এটুআই কার্যালয় থেকে ভিডিও কনফারেন্ডের মাধ্যমে সারা দেথে ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে সারা দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে নেয়া হয়েছে নানা মূখী কর্মসূচী। সারা দেশের ন্যায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারেও নানামূখী কর্মসূচী পালন করা হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকং এর মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং একাউন্ট খোলা, ই-সেবা সম্পর্কে মানুষকে অবহিতকরণ, ই-সেবা প্রদান, লিফলেট বিতরণ ও অনলাইন প্রচারনা।

মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডিজিটাল সেন্টারগুলো জনগণের দোরগোড়ায় তথ্য সেবা পৌঁছে দিচ্ছে। সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল সেন্টারগুলো ইতপূর্বে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আইসিডি ডিভিশনের একসেসে টু ইনফরমেশন (এটুআই) এর উদ্যোগে মুজিব শতবার্ষিকী ও ডিজিটাল সেন্টারের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ই-সেবা ক্যাম্পেইন ডিজিটাল সেন্টারকে মানুষের কাছে তুলে ধরেছে নতুন রূপে। এটি ডিজিটাল সেন্টারের প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রাখেছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেন।

সান নিউজ/এমজে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা