সারাদেশ

বরিশালে ছাত্রদল আহবায়ক হত্যাচেষ্টা : মুখ খুলছে না বিএনপি-ছাত্রদল

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : আট বছরে আগে সন্ধ্যা রাতে কুপিয়ে খুন করা হয়েছিল বড় ভাই রাফসান আহম্মেদ জিতুকে। আট বছরের মধ্যে তার ছোট ভাই রফিকুর ইসলাম টিপুকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। তারা উভয়েই সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক। পরপর একই পরিবারের দুই ভাইকে একই স্টাইলে হত্যার পরিকল্পনায় নতুনভাবে চিন্তিত করে ফেলেছে রাজনীতিকদের। যদিও বিএনপি বা ছাত্রদল থেকে ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পরও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তাহলে কি এই ঘটনায় খুশি হয়েছে বরিশাল বিএনপি ও ছাত্রদল? এমন প্রশ্ন সবার মুখে মুখে।

কিন্তু কি কারনে এমন নৃসংশতা তা নিয়ে কাজ করছে গোয়েন্দা সংস্থা। যদিও প্রশাসন থেকে ঘটনার পরপরই জানানো হয়েছে, অভ্যন্তরীন কোন্দলের জেরে হত্যাচেষ্টা চালানো হয়েছে। তবে গুরুত্বর আহত টিপুর অনুসারীরা জানিয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের কয়েকজন এই হামলা চালিয়েছে। হামলার সময়ে দূর থেকে অনেকেই দেখলেও কেউ প্রতিহত করতে যায়নি। টিপুকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার পরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং ওই রাতেই টিপুর শারীরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। স্বজনরা জানিয়েছেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মুমূর্ষ টিপুকে। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ওই ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেননি।

জানা গেছে, তিনটি বিষয় নিয়ে হত্যাচেষ্টা চালানো হতে পারে নিহত জিতুর ভাই ছাত্রদলের আহবায়ক টিপুকে। প্রথমত, বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের বিরোধীতা, দ্বিতীয়ত ২০১২ সালের ২৪ মার্চ খুন করা বড় ভাই রাফসান আহম্মেদ জিতুকে হত্যার বিচার চাওয়া এবং তৃতীয় কারণ মাদক সিন্ডিকেটের সাথে আধিপত্য বিরোধে জড়িয়ে পড়া।

দল ঘনিষ্ঠরা জানিয়েছে, ছাত্রলীগ বা ক্ষমতাশীনদের সাথে সাম্প্রতিক কোন বিরোধে জড়ায়নি বরিশাল ছাত্রদল। আর যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী। নির্দিষ্ট কোন দলের হয়ে কাজ করেন না। কখনো ছাত্রলীগের নেতাদের সাথে যোগাযোগ স্থাপন করে, কখনো ছাত্রদলের নেতাদের সাথে সখ্যতা রেখে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। মূলত হামলাকারী, সৌরভ বালা, সাগর, তানজিম রাব্বি, রাজিনসহ ১০/১২ জনের নির্ধারিত কোন তলের তকমা নেই। তারা সন্ত্রাসী হিসেবে পরিচিত।

ছাত্রদলের নেতারা বলছেন, উল্লেখিত তিনটি কারনের মধ্যে কোনটাকেই খাটো করে দেখা যাচ্ছে না। কারন কিছুদিন আগে আপন বড় ভাই রাফসান আহম্মেদ জিতু খুনের বিচার চাইতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে দোষারোপ করেন টিপু। এ নিয়ে দলের অভ্যান্তরে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি নতুন করে জিতু হত্যার বিচার চাওয়ায় বরিশাল বিএনপিতে পুরানো বিভাজনের রেখাপাত স্পষ্ট হয়ে ওঠে। আর একই এলাকার সৌরভ বালা বাহিনীর সাথে ‘একটু ঝামেলা’ ছিল বিধায়ও তারা হামলা চালাতে পারে।

ওদিকে ছাত্রদলের আহবায়ককে কুপিয়ে হত্যাচেষ্টা চালানোর ঘটনায় কোন প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে পারেনি মহানগর বিএনপির ও ছাত্রদল। গুঞ্জন রয়েছে, আহত টিপু সাবেক মেয়র আহসান হাবিব কামালের অনুসারি হওয়ায় সরোয়ার অনুসারী মহানগর বিএনপির এবং ছাত্রদলের নেতারা কোন বক্তব্য দেননি। এ বিষয়ে কথা হয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিযা উদ্দিন সিকদারের সাথে। তিনি বলেন, এমন ঘটনা ঘটেছে আমি শুনিনি। যদি ঘটে থাকে তাহলে এর নিন্দা জানাই। তাছাড়া যুবদলের এক নেতার মায়ের মৃত্যু নিয়ে আমরা খুব ব্যস্ত থাকায় ওসব শোনার সময় হয়নি।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, টিপুর ওপর হামলার খবর জেনেছি। কিন্তু কি কারণে এই হামলা তা জানি না। আমি ঢাকায় ছাত্রদলের কমিটি নিয়ে ব্যস্ত থাকায় টিপুকে হত্যাচেষ্টা চালানোর বিষয়ে খোঁজ খবর রাখা হয়নি। যদি বরিশাল থাকতাম তাহলে ‘বিবৃতি-টিবৃতি’ দিতাম।

প্রসঙ্গত, শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বরিশাল কলেজের সামনের হোটেল থেকে নামিয়ে রাস্তায় ফেলে উপুর্যপরি কোপানো হয় ওই কলেজের ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুকে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা