সারাদেশ

স্ত্রীর পায়ের রগ কাটায় কারাগারে স্বামী

নিজস্ব প্রতিনিধি বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলায় পরকীয়া সম্পর্কের অভিযোগ তুলে হ্যাপী আক্তার (২৫) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় করা মামলায় স্বামী মো. রাসেল বালীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৯ নভম্বের) দুপুরে বানারীপাড়া থানা পুলিশ তাকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক সাব্বির মো. খালিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাসেল বালী বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়া বাড়ি এলাকার বাসিন্দা মো. হাসান বালীর ছেলে।

নির্যাতনের শিকার গৃহবধূ হ্যাপী আক্তার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়া বাড়ি এলাকার মো. রাজ্জাক হাওলাদারের মেয়ে। ১০ বছর আগে একই এলাকার রাসেল বালীর সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির আট বছরের এক মেয়ে ও তিন বছরের এক ছেলে রয়েছে। হ্যাপী আক্তার বলেন, বিয়ের সময় বাবার বাড়ির পক্ষ থেকে যৌতুক হিসেবে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র দেয়া হয়। বিয়ের ছয় মাসের মাথায় স্বামী রাসেল বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে আমাকে চাপ দিতে থাকেন এবং নির্যাতন শুরু করেন। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে ৪৭ হাজার টাকা এনে দেই। কিন্তু আরও টাকা এনে দিতে বলেন রাসেল।

হ্যাপী আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক চিকিৎসককে দেখান। চিকিৎসক এক্স-রে, রক্ত পরীক্ষা ও আল্ট্রাসনোগ্রাম করিয়ে রিপোর্ট দেখাতে বলেন। তবে রাসেল শুধু আল্ট্রাসনোগ্রাম করিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসেন। ওই দিনই আমি আরও অসুস্থ হয়ে পড়ি। পরদিন শনিবার (৩ অক্টোবর) সকালে রাসেলকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অনুরোধ করি।

এবারও টাকা না এনে দিলে চিকিৎসকের কাছে নিয়ে যাবে না বলে রাসেল জানান। এরপর মেয়ে রিমিকে বাড়িতে রেখে ছেলে রাতুলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই।কিছুদূর যাওয়ার পর দেখি পেছনে স্বামী রাসেল ও শ্বশুর হাসান বালী আসছেন। রিকশা থেকে টেনে নামিয়ে আমাকে মারধর করেন তারা। শ্বশুর হাসান বালী আমার হাত ধরে রাখেন এবং স্বামী রাসেল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে আমার বাম পায়ের রগ কেটে দেন। আমি ও ছেলে রাতুলের চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে রাসেল ও শ্বশুর হাসান বালী পালিয়ে যান। পরে পথচারীরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্ত্রীর পায়ের রগ কেটে দেয়ার বিষয়ে জানতে চাইলে রাসেল বালী বলেন, আমি ধান-চালের ব্যবসা করি। ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই সুযোগে স্ত্রী হ্যাপী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে গড়ে। তার একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। শনিবার তার এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বাধা দিতে গেলে আমাকে গালাগালি ও মারধর শুরু করে। বাবা তাকে থামাতে হাত ধরেছিলেন। এ সময় হ্যাপী আমাকে লাথি মারে। রাগে আমি ছুরি দিয়ে বাম পায়ে আঘাত করি।

এ ঘটনায় ৪ অক্টোবর গৃহবধূর বাবা মো. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে বানারীপাড়া থানায় মেয়ের জামাই রাসেল বালী, শ্বশুর হাসান বালী, শাশুড়ি খাদিজা বেগম ও চাচাতো দেবর জসিমকে আসামি করে মামলা করেন।

বানারীপাড়া থানা পুলিশের ওসি হেলাল উদ্দিন বলেন, অভিযান চালিয়ে রাসেল বালীকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা