সারাদেশ

কাশিয়ানীতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের দুই পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিয়ান পরিচালনা করে।

সোমবার (৯ নভেম্বর) গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের ব্যাসপুর বাজার, জাটিগ্রাম বাজারসহ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ অতিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এসময় ব্যবসায়ীরা তাদের মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেন।

এছাড়া কাশিয়ানী বাজার ও ব্যাসষ্ট্যান্ড বাজারের সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের সময় দিয়ে মাইকিং করা হয়েছে। এ অভিযানে কাশিয়ানী থানা পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, সার্ভেয়ার ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাকিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এসব জমি দখল মুক্ত করতে এ অভিযান পারিচালনা করা হয়েছে।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ অতিকুল ইসলাম জানান, দীর্ঘদীন ধরে এলাকার প্রভাবশালীরা গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের দুই পাশের সরকারী জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিল। এতে যান চলাচলসহ সাধারন মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছিল। আগামীতেও এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা