সারাদেশ

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

বোয়ালমারী (ফরিদপুর)  প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর জেলা জজ আদালতে কর্মরত উপর-পুলিশ পরিদর্শক (এসআই) চাঁদ মিয়ার স্ত্রী চায়না পারভিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর-জয়নগর সড়কের ব্যাসপুর দক্ষিণপাড়া এলাকায় কাইয়ুম খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ছেলে ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এসআই চাঁদ মিয়া তাঁর ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে ফরিদপুরের ভাঙা উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ব্যাসপুর এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে ইটবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে চায়না পারভিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এসআই চাঁদ মিয়া ও তার ছোট ভাই বকুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা সেখানে চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চায়না পারভিনের আকস্মিক মৃত্যুতে বোয়ালমারী উপজেলার রাখালগাছি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দপুর ইটভাটার সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা