সারাদেশ

মাদারীপুরে নদীভাঙন রোধে জিওব্যাগ কার্যক্রম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় জিওব্যাগ ফেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙন প্রতিরোধে বর্তমানে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এটি সাময়িক ব্যবস্থা হলেও ভবিষ্যতে ভাঙনপ্রবণ এলাকায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন বলেও জানান।

তিনি আরও বলেন, সদর উপজেলার পুরাতন ফেরিঘাট, বাহেরচর, জাজিরাসহ ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে ৮ হাজার করে জিওব্যাগ ফেলা হবে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বর্তমান সরকার জনগণের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভাঙনকবলিত মানুষের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুর্তজা আলম ঢালী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার, রফিকুল ইসলাম মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সানাউল কাদের খান বলেন, মাদারীপুরের বিভিন্ন এলাকার ১৭টি পয়েন্টে প্রাথমিকভাবে প্রতিটি স্থানে প্রায় ৮ হাজার জিওব্যাগ ফেলা হবে। এতে নদীভাঙনকবলিত এলাকার মানুষ উপকৃত হবে। তিনি জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা