সারাদেশ

ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সৈয়দপুর : পরকীয়াকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুর শহরের উত্তরা আবাসনে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টায় এ ঘটনা ঘটে। আহত স্বামী নাসিম মিয়া (২৪) ওই আবাসনের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ ও আবাসনবাসীরা জানান, আবাসনের শরিফুল ইসলামের মেয়ে ও উত্তরা ইপিজেড কর্মী এক সন্তানের জননী রুমা খাতুনের (২২) সঙ্গে বিয়ের পর থেকে স্বামী নাসিমের পরকীয়ার কারণে মনোমালিন্য চলছিল। এর জের ধরে ওইদিন ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয়।

এ সময় আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আহত নাসিম মিয়াকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ঘটনায় নাসিমের বড় বোন মুক্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।পুলিশ স্ত্রী রুমা খাতুনকে গ্রেফতার করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা শিকার করেছে রুমা খাতুন। তাকে ওই দিনই আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা