সারাদেশ

খুলনায় ট্রেনে কাটা পড়ে ও ট্রলি চাপায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় ট্রেনে কাটা পড়ে ও ট্রলি চাপায় নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পৃথক দুই দূর্ঘটনায় এই দুজনের মৃত্যু হয়।

খুলনা মহানগরীর জোড়াগেট রেলক্রসিংয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পরে অজ্ঞাত (৫০) এক ব্যক্তি মারা গেছেন। বিকেল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে ঐ ব্যক্তি কাটা পরে মারা যান।

খুলনা রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তার মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়ায় রয়েছে।

অপরদিকে, তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকায় বেলা ৩টায় তেরখাদা- কালিয়া রোডে ট্রলির চাপায় রাবেয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মৃত রাবেয় তেরখাদা উপজেলার পশ্চিমপাড়া এলাকার মৃত আতিয়ার রহমান মোল্যার স্ত্রী।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মাদ গোলাম মোস্তফা জানান, রাস্তা দিয়ে চলাচলের সময় একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই রাবেয়া বেগম নিহত হন। ট্রলি সহ চালক চুন্নু শেখকে এলাকাবাসী ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা