সারাদেশ

মাস্ক নিয়ে দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে দ্বিতীয় দিনেও মোবাইল কোর্ট অভিযান অব্যহত রেখেছে খুলনা জেলা প্রশাসন। মাস্ক পরিধান না করে বাইরে আসা ব্যক্তিদের জরিমানা ও আটক অব্যহত রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা হতে খুলনা নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, নগরীর ডাকবাংলা মোড়, দৌলতপুর বাজার ও খালিশপুরের চিত্রালি বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় মাস্ক সাথে না আনায় ১০ জন ব্যাক্তিকে আটক করা হয় এবং মাস্ক পরিধান না করায় ৩০ জনকে ১৬হাজার ৬শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানের সময় দরিদ্র মাস্ক বিহীন ব্যক্তিদের মাস্ক বিতরণ করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ও

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, সংক্রমন রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রন, ‍নির্মুল)আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।

উল্লেখ্য, গত রোববার (৮ নভেম্বর) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে ৯ নভেম্বর থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শুরু হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা