সারাদেশ

পিরোজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর জেলার ভাণ্ডরিয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের অভিযোগে ইসমাইল মাতুব্বর (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ৬নভেম্বর) সকালে উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সেদিন রাতেই মামলা দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার (৭ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার ইসমাইল মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্ববের ছেলে।

থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটির দাদা স্থানীয় জুনিয়া বাজার থেকে মুরগি কিনে তাকে একা বাড়ি যেতে বলেন। স্থানীয় আলমগীর আকনের সুপারী বাগানের সামনের সড়কে পৌঁছলে বখাটে ইসমাইল মাতুব্বর মেয়েটির পথরোধ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ইসমাইল পালিয়ে যায়।

এসময় ইসমাইল তার স্বজনদের নিয়ে নির্যাতিত মেয়েটির পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে মেয়েটির চাচা মো. জসিম (৩০) ও কামাল হোসেন (৪২) গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাণ্ডরিয়া থানার ওসি ( তদন্ত) মো. মেহেদি হাসান জানান, নির্যাতিত মেয়েটির মা বাদী হয়ে ইসমাইল মাতুব্বরসহ ১১ জনকে আসামি করে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডরিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার প্রধান আসামি ইসমাইল মাতুব্বরকে গ্রেপ্তার করে শনিবার সকালে আদালতের মাধ্যমে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা