সারাদেশ

নাটোরে দুইজন ছিনতাইকারী গ্রেপ্তার, কার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে সংঘবদ্ধ একটি ছিনতাই চক্র প্রাইভেট কারে যাত্রী হিসেবে তুলে তার সর্বস্ব ছিনিয়ে নিত। এরকম একটি ঘটনার রহস্য উদঘাটন এবং ছিনতাই চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। ছিনাতাইকারীরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিকশোঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম-(৪০) এবং চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া (বগুড়াপাড়া) এলাকার আজিজুল হকের ছেলে বাদশা মিয়া দেওয়ান (৪৮)।

পুলিশ সুপার লিটন কুমার সাহা আরো জানান, গুরুদাসপুর উপজেলার খাকড়া দাহ গ্রামের অধিবাসী এবং গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তাকে দাশুরিয়া থেকে যাত্রী হিসেবে প্রাইভেটকারে তুলে নিয়ে মারধর করে নগদ ২৯ হাজার টাকা এবং ব্যাংকের একটি এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ২৯ হাজার টাকা উঠিয়ে নেয়। এরপর তাকে জিম্মি করে বিকাশের মাধ্যমে আরো বিশ হাজার টাকা দিতে বাধ্য করে। পরে বনপাড়া ডিগ্রী মহিলা কলেজের সামনে জাহিদুলকে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত চালিয়ে এটিএম বুথের সিসিটিভি ফুটেজ দেখে গত ২ নভেম্বর ঢাকার গুলিস্থান এলাকা থেকে শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে ও সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের পাশ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি উদ্ধার করা করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সাভার থেকে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, ছিনতাইকারীরা একটি সংঘবদ্ধ অপরাদী চক্র। প্রতি বৃহস্পতিবার একত্রিত হয়ে তারা একজন করে যাত্রী তুলে ছিনতাই কাজ চালিয়ে আসছিল। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা