সারাদেশ

২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দক্ষিণ সুনামগঞ্জের পাগলা থেকে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম মো. বদরুল আমীন (২৬)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার কীত্তগাঁওয়ের মোহাম্মদ ফুসিয়ারের ছেলে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় গাঁজা বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজা ও প্রাইভেট কারসহ বদরুল আমীনকে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব'র গণমাধ্যম শাখা।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা