সারাদেশ

লালমনিরহাটে অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটে চরাঞ্চলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞত পরিচয় এক নারীর (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৭ নভেম্বর) সকালে জেলার সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার পাকারমাথা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পাকারমাথা এলাকায় তিস্তা নদীর বালু চরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সেলোয়ার কামিজ পড়া ওই নারী গলায় ওড়না ও রশি পেঁচানো দেখে তাকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা