সারাদেশ

করোনায় সিলেটে আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনায় আবারও মৃত্যু দেখলো সিলেট। আগের ৩ দিন মৃত্যুহীন ছিল। শনিবার সকাল ৮টা পর্যন্ত যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার অধিবাসী। নতুন আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন, সুস্থ হয়েছেন ৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২৩ জনের মধ্যে সিলেটের ১৫, সুনামগঞ্জের ১ জন। মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন শনাক্তের তথ্য না পাওয়া গেলেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তারা কোন কোন জেলার অধিবাসী তা জানাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট অফিস।

এদিকে সুস্থ হওয়া ৪৯ রোগীর সবাই সিলেট জেলার অধিবাসী বলে জানা গেছে। নতুন শনাক্ত ২৩ জনসহ বর্তমানে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ১৩ হাজার ৮শ' ৬৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ৮শ' ৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪শ' ১৬, হবিগঞ্জে ১ হাজার ৮শ' ৪৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৫শ' ৮ জন। আর মৃত্যুবরণ করেছেন ২শ' ৩৫ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৭ জন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা