সারাদেশ

সিলেট জেলা বিএনপির সভা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ একাংশের

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার ৮ নভেম্বর সভা আহ্বায়ক করায় বিস্ময় প্রকাশ করেছেন সিলেট বিএনপির কয়েকজন নেতা। শুধুই কি তাই, এতে তারা ষড়যন্ত্র ও স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছেন উল্লেখ করে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী মিলু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও মাহবুবুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যুক্ত বিবৃতিতে তারা ৮ নভেম্বর জেলা বিএনপির আহবায়কের নামে সভা ডাকায় বিষ্ময় প্রকাশ করে বলেছেন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের ষড়যন্ত্রে এবং স্বেচ্ছাচারিতায় দল এখন ধ্বংসের মুখোমুখি। তারা বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তার স্বেচ্ছাচারিতা, কমিটি গঠন সংক্রান্ত ষড়যন্ত্রের যাবতীয় তথ্য জানানো হয়েছে। বিষয়টি তারা বিবেচনা করছেন। এ অবস্থায় হঠাৎ করে উপজেলা আহবায়কবৃন্দকে এই সভায় ডেকে তাদের বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।

তারা উপজেলা আহ্বায়ক বৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের অনুরোধ কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া জেলা বিএনপির নাম সর্বস্ব আহবায়কের ডাকে সাঁড়া দিবেন না। অচিরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে সিলেট জেলা বিএনপির এই অচলাবস্থা নিরসন হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, যে আহবায়ক সিলেটের অত্যন্ত আলোচিত ইস্যু ‘গণধর্ষণ’ এবং ‘রায়হান হত্যা’সহ কোন ইস্যুতেই দলকে কাজে লাগাতে পারেন নি। সেই আহবায়ককে দিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর কাউন্সিল অনুষ্ঠান একেবারেই অসম্ভব।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা