সারাদেশ

ছাত্রলীগ নেতা মান্না আতঙ্কে বন্ধ বরিশাল বিসিকের উন্নয়ন কাজ

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল : অঞ্চল ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার পরিকল্পনায় ১৯৬৭ সালে ১৩০ একর জমিতে যাত্রা শুরু করে বরিশাল ক্ষুদ্র ও কুটির শিল্প নগরী (বিসিক)। প্রতিষ্ঠার ৫২ বছর পরও এখনো ৩৭ একর জমি রয়ে গেছে ব্যবহার অনুপযোগী। যদিও বর্তমানে ১৩৮টি ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। উদ্যোগ নিলে বিভাগীয় শহর বরিশালের শিল্প নগরী হতে পারে এই অঞ্চলের মানুষের কর্মক্ষেত্রের একটি বিশাল এলাকা। কিন্তু রাজনৈতিক কারনে উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে বিসিকের।

আর বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মনোনীত ‘ছাত্রলীগ নেতা’ ঠিকাদারী কাজ না পাওয়ায় বন্ধ করে রাখা হয়েছে কাজ। জমি দখলের অভিযোগে খোদ সিটি কর্পোরেশন হস্তক্ষেপ, আর শিল্প মালিকদের মারধর করে এলাকাছাড়া করার অভিযোগ পাওয়া গেছে।

যদিও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ গণমাধ্যমে কোন কথা বলেননি। তবে নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দাবী করেছেন, সিটি কর্পোরেশনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। বিসিক কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের জমি দখল করে দেয়াল নির্মাণ করায় সেই অবৈধ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া না লাগা বরিশাল ক্ষুদ্র ও কুটির শিল্প নগরীতে ২০১৮ সালে অভ্যান্তরীন নিচু জমি ভরাট, সড়ক, নালা ও সীমানা প্রাচীর নির্মাণে ৭৪ কোটি টাকা বরাদ্দ দেয় শিল্প মন্ত্রণালয়। ওই বছর টেন্ডার আহবান করা হলে চারটি প্রতিষ্ঠান উন্নয়ন কাজ করার জন্য পায়।

শিল্প মালিকরা দাবী করেছেন, টেন্ডার না করার জন্য বিসিসি মেয়রের লোকজন এসে বিসিক কর্তৃপক্ষকে চাপ সৃষ্টি করেছিল। ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত রইজ আহম্মেদ মান্না টেন্ডার গুছিয়ে নিয়ে কাজ করতে চেয়েছিল। কিন্তু বিসিক কর্তৃপক্ষ সমঝোতায় টেন্ডার দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হন বিসিসি মেয়র।

এদিকে বিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ার পরপরই কাজে অনিয়মের অভিযোগ তুলে বাধা দেন রইজ আহম্মেদ মান্নার অনুসারী স্থানীয়রা। কিন্তু তারপরও কাজ বন্ধ না করায় দুই দফায় শিল্প মালিকদের মারধর করেন মান্না। জানা গেছে, ২০ অক্টোবর শিল্পমালিক হিমাদ্রি সাহাকে এবং ২৪ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সামনে রইজ আহম্মেদ মান্না মারধর করেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের ভাই শফিউল আজমেকে। এমনকি মারধরের ঘটনায় থানায় মামলা দিতে গেলেও রহস্যজনক কারনে মামলা নেয়নি কাউনিয়া থানার ওসি আজিমুল করিম। তবে ঘটনার বেশ কয়েকদিন পরে চাপের মুখে মামলা গ্রহণ করতে বাধ্য হন ওসি বলে জানা গেছে। এদিকে বিসিকে শিল্প মালিক ও শ্রমিকরা কথিত এই ছাত্ররীগ নেতার আতঙ্কে রয়েছে।

যদিও অভিযোগগুলো মিথ্যা বলে দাবী করেছেন রইজ আহম্মেদ মান্না। তিনি বলেন, শফিউল আজম স্থানীয়দের সাথে খারাপ আচরণ করছিলেন তাই তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। তাকে মারধর করিনি।

বিসিকের উপমহাব্যবস্থাপক জালিস মাহমুদ জানিয়েছেন, বিসিক একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। এটি মন্ত্রণালয়ের অধিন কিন্তু সিটি কর্পোরেশনের নয়। কিন্তু বিসিকের নিচু জমি ভরাট কাজ শুরু করায় সিটি কর্পোরেশনের লোক এসে ড্রেজার ও পাইপ নিয়ে গেছে। বিধানমত দেয়াল নির্মাণ শুরু করলেও নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেয় কর্মকর্তারা।

বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের বলেন, শিল্প মালিকদের মারধর করে এবং উন্নয়ন কাজে একের পর এক বাধা দিয়ে আসছে রইজ আহমেদ মান্না। তার কারনে বিসিক শিল্প নগরী থমকে আছে। এই শিল্প মালিক নেতা বলেন, মান্নার বাধার বিষয়ে আমি বারবার মেয়র মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তিনি নূন্যতম রেসপন্স করেননি। শেষে মেয়র মহোদয়ের শ্যালক মিলনকে জানিয়েছি এই টেন্ডারের কাজ শেষ হলে আরও ৫৪ কোটি টাকার কাজ আসবে। সেই কাজগুলো আপনারা নিয়েন। মিজান বলেন, ব্যবসায়ীক কাজে বাধা ও মারধরের শিকার হলে বরিশালে কোন ব্যবসায়ীই ব্যবসা করবে না।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা