সারাদেশ

বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : হত্যা চেষ্টা, বাড়ি ভাংচুর ও লুটপাট এর মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এক চেয়ারম্যানসহ ১২আসামিকে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এস এম ফারুক হোসেন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ঘটনাকে কেন্দ্র করে ২০১৯ সালের ১৫জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।১৮জুন ২০১৯ তারিখে চন্ডিবিলা গ্রামের মো: আসাদ মোল্যা (৫৪) চেয়ারম্যান ফারুক হোসেনকে প্রধান আসামি করে ১৭০জনের নামে বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -১৮, তারিখ- ১৮/০৬/১৯।

এই মামলায় চেয়ারম্যান এস,এম ফারুক হোসেনসহ ১২ আসামি বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ফরিদপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা