সারাদেশ

চার বছর ধরে ১১ ছাত্রী ধর্ষণ, সেই হিরা কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : মোবাইল চুরি হয়ে যাওয়ার পর গোমড় ফাঁস হয়ে যাওয়া ধর্ষক নওরোজ হিরাকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে বাকেরগঞ্জের আমলি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম মাহফুজ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নওরোজ হিরা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন প্রলোভনে স্কুলের ছাত্রীদের সাথে প্রথমে সর্ম্পক স্থাপন এবং পরে তা শারীরীক সর্ম্পকে নিয়ে গোপনে ভিডিও করে রাখতো। অতঃপর চার বছর ধরে এভাবে ১১ কিশোরীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছেন। ভিডিও ধারণ করে রাখা তার মোবাইলটি ১৭ অক্টোবর চুরি হয়ে যাওয়ার পর ১৯ অক্টোবর রাত ৯টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক কিশোরীকে ধর্ষণ করার ভিডিও এবং আপত্তিকর ছবি ছড়িয়ে পরে।

এরপর ২৮ অক্টোবর এক ধর্ষিক কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আত্মসর্ম্পণ করেন হিরা। বিসয়টি জানিয়েছেন, আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাইভেট পড়ানোর কথা বলে ২০১৮ সালের ২৫ অক্টোবর মারিয়া তার মেয়েকে হিরার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করেন। সর্বশেষ ২১ জুন ফের তার মেয়েকে ঘরে থেকে ডেকে নিয়ে হিরার ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা পুনরায় তার মেয়েকে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাড়ি এসে ধর্ষণের ঘটনা জানালে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা