সারাদেশ

বোয়ালমারীতে বাল্যবিয়ে পণ্ড, কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার লিখিত মুচলেকা দিয়েছে মেয়ের বাবা।

আদালত সূত্রে জানা গেছে, পৌরসভার পূর্ব কামারগ্রামের সরকারি কলেজ রোডের মিলন শেখের মেয়ে ইতি খানম স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমীর দশম শ্রেণির ছাত্রী। উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জনৈক পাত্রের সাথে শুক্রবার (৬ নভেম্বর) বিয়ের দিন ধার্য ছিল।

ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শুক্রবার দুপুর দুই টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম ঝোটন চন্দ মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন। মেয়ের বাবা মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা দেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা