সারাদেশ

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কৃত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বহিষ্কৃত হলেন- নোবিপ্রবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার এবং একই শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের পাল দীপ্ত।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের আদেশক্রমে ও শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় অভিযুক্ত দুইজন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং হলের সিট বাতিল করা হয়েছে। এটি বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ বিধায় এ রুপ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদেরকে কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এবং আইসিটি আইনে মামলা করা হবে না সে বিষয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

সান নিউজি/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা