সংগৃহীত ছবি
রাজনীতি

সোমবার হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : ভারতে মহানবী রাসুলুল্লাহ (সা.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনার প্রতিবাদে আগামী সোমবার বিকেল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হায়, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবিপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না।

আরও পড়ুন : রাষ্ট্রীয় স্বার্থে সব দেশের সাথে সুসম্পর্ক

হেফাজতে ইসলামের নেতারা বলেন, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেফতার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরও বহুগুণে বেড়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে।

নেতারা মুসলমানের প্রাণাধিক প্রিয় নবি (সা.)-এর অবমাননা কারিদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে নেতারা হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশের আপামর তৌহিদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা