সংগৃহীত ছবি
রাজনীতি

দুই মামলায় অব্যাহতি পেলেন সালাহউদ্দিন 

জেলা প্রতিনিধি: সরকারের বিশেষ ক্ষমতা আইনে কক্সবাজারের চকরিয়া থানায় করা ২টি মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার জাবেদের আদালত বিচারাধীন হয়রানিমূলক ২টি মামলা থেকে তাকে অব্যাহতি দেন।

আরও পড়ুন: রাজধানীতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

এ সময় সিনিয়র আইনজীবী আবু সিদ্দিক ওসমানী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি এ মামলা ২টিতে সরকার কিংবা বেসরকারি সাক্ষী আদালতে হাজির হয়নি। তাই মামলা ২টি যদি আদালতে থাকে তাহলে আদালতের কর্মঘণ্টা অহেতুক নষ্ট হবে। সেই মর্মে মামলা ২টি ফৌজদারি কার্যবিধির ২৪৯ ধারায় খারিজ করে সকল আসামিকে অব্যাহতি দেন আদালত।

এই বিষয়ে সালাহউদ্দিন আহমেদ জানান, রাজনৈতিক, উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও মিথ্যা মামলা থেকে আদালত আজ আমাকে মুক্তি দেন। আজ আমার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। গেল ১৬ বছর দেশের ফ্যাসিবাদী সরকারের কাছে রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। যদি সেই সব মামলা থেকে তাদের খালাস দেওয়া হয় তাহলে দেশের জনগণ ও গণতন্ত্র মুক্তি পাবে।

আরও পড়ুন: ঢাকায় ঝুম বৃষ্টি, ভোগান্তি

এদিকে সালাহউদ্দিন আহমেদের আদালতে আসার খবরে লোকে লোকারণ্য হয়ে পড়ে পুরো আদালত প্রাঙ্গণ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা