সারাদেশ

বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের উজিরপুরে দেড় বছর বয়সের শিশু কন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে লিটন সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ২ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উজিরপুর থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন উপজেলার পশ্চিম ষোলক গ্রামের নির্যাতিতার স্বামী। মামলায় তিনি অভিযোগ করেন, গত ২২ অক্টোবর তিনি (বাদী) কর্মের প্রয়োজনে ঢাকায় ছিলেন। এই সুযোগে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন সরদার তার ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তার স্ত্রী বাঁধা দেয়ায় তার দেড় বছর বয়সের শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখায়।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত লিটন সরদার পলাতক রয়েছে। এদিকে নির্যাতিতা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার ( অক্টোবর ) বরিশাল শের-ই বাংলা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা