সারাদেশ

সড়ক নয় যেন মরণ ফাঁদ

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : বিগত দিনের বৃষ্টি বাদলের কারণে পাঁচপীর-সুন্দরগঞ্জ তিস্তা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি বেলকা বাজার সংলগ্ন স্থানে ধ্বসে গিয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এখন পর্যন্ত ধসে যাওয়া স্থানটি মেরামতের কোন ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অত্যন্ত ঝুঁকি নিয়ে বাঁধটি দিয়ে যানবাহন চলাচল করছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূবাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি। প্রতিদিন ছোটখাট হাজারও যানবাহন এই বাঁধটি দিয়ে চলাচল করে। বাঁধটির ডানদিকে কামারজানী হতে বামদিকে ঘগোয়া পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটারের মধ্যে স¤প্রতিকালের বন্যায় অর্ধশতাধিক স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে গত কয়েকদিনের অবিরাম বর্ষনে ওইসব বড় গর্ত বসে গিয়ে বাঁধটি ভেঙে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।

বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব খোকন জানান, বৃষ্টির কারণে বেলকা বাজার সংলগ্নস্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ধসে গেছে। সে কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রী সাধারণ। তিনি বলেন, তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক হিসেবে গত বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাটি ভরাট করলেও তা তদারকি না করায় বাঁধটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, বাঁধটির মধ্যে সৃষ্টগর্ত মেরামত করা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। তা না হলে প্রতিদিন ছোটখাট দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন এক বছর অতিবাহিত হলেও বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট এখন সংস্কার করা হয়নি।

উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, বিষয়টি তিনি জানেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাঁধটি সংস্কার ও মেরামতের জন্য বলা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধটির ওই অংশ তিস্তা পিসি গার্ডার সেতুর সংযোগ সড়ক হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছেন। আশা করছি অতিদ্রুত ক্ষতিগ্রস্থ স্থান মেরামত করা হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা