সারাদেশ

করোনায় আক্রান্ত হয়ে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন পরিচালিত ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত রোববার ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই দিন রাতেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তিনি ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন।

মির্জা মনিরুজ্জামান মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মধুখালী পৌরসভা গোন্ধারদিয়া মহল্লার বাসিন্দা। তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন।

মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক জানান, মির্জা মনিরুজ্জামানের মরদেহ মধুখালীতে আনার পর স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা