সারাদেশ

সিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বহিস্কার 

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়।

বুধবার (২৮ অক্টোবর) তারিখে মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ১লা জানুয়ারী ছাতারদিঘী তে যাবার পথে শিক্ষক মতিয়ার রহমান মিলনের উপর হামলা হয়। হামলার হুকুমদাতা হিসেবে সিংড়া থানায় মামলা হয় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে। মামলার বেশকয়েকজন কে আসামী করা হয় ( মামলা নং ০২/২০)।

এ বিষয়ে মামলার বাদী মতিয়ার মিলনের ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেয়া যায়নি।

চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, এ বিষয়ে আমি জড়িত নই। আমার উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছিলো মাত্র।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। বিষয়টি শুনেছি। নাটোর জেলা ডিডিএলজি দপ্তরে চিঠি রয়েছে বলে জানতে পেরেছি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

খামারিদের নিয়ে সোনাইমুড়ীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভ...

এবার ‘বিবাহ বিভ্রাট’-এ সাদিয়া আয়মান!

বিয়ে ঘিরে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, খুনসুটি আর মজার সব ঘটনা নিয়ে নির্মিত...

মোংলায়  আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে...

উলিপুরে বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিল ৫০৭ শিক্ষার্থী 

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা