ছবি: সান নিউজ
সারাদেশ

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট “ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল)” সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও রামগড় থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন— জিয়াং চেংটং (৩৩) পাসপোর্ট নং EK1378738; ট্যাং টংউ (৩২) পাসপোর্ট নং EH2768724; মোঃ আসিফ উদ্দিন (২৫)। এদের মধ্যে দুইজন চীনা নাগরিক এবং একজন চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার বাসিন্দা।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে আটটার সময় রামগড় পৌরসভার ০৪ নং ওয়ার্ড এলাকায় খান কমপ্লেক্সের ৪র্থ তলার একটি কক্ষের ভেতর VOIP (Voice Over Internet Protocol) অবৈধভাবে ব্যবসা পরিচালনার লক্ষ্যে সিমবক্সসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের সময় পুলিশ অভিযান চালায়। এসময় কক্ষের ভেতর থাকা সকল সরঞ্জামসহ ২ জন চীনা ও ১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ।

উদ্ধারকৃত মালামাল: ৩২ পোর্ট কালো রংয়ের সিমবক্স ০৫টি, ২৫৬ পোর্ট কালো রংয়ের সিমবক্স ০১টি, সিমবক্সের কানেকশন প্যানেল ০৬টি, সিমবক্সের পাওয়ার প্যানেল ০৬টি, সিমবক্সের কভার ০৬টি, সিমবক্সের অ্যান্টেনা ১৬০টি, পাওয়ার অ্যাডাপ্টার ০৭টি, ০১টি কালো রংয়ের NVR, ০১টি কালো রংয়ের ০৮ পোর্টের POE সুইচ, ০১টি সাদা রংয়ের ONU, ০১টি TP-Link এর ওয়াইফাই রাউটার, ০৬টি নীল রংয়ের USB ক্যাবল, ০৬টি হলুদ রংয়ের ইথারনেট ক্যাবল, ০২টি অ্যাশ কালার ইথারনেট ক্যাবল, ০২টি মাল্টিপ্লাগ, ০২টি সাদা ও ০২টি কালো রংয়ের সর্বমোট ০৪টি চার্জার উদ্ধার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, উপ-সহকারী পরিচালক, বিটিআরসি এজাহার দায়ের করলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) ধারায় মামলা রুজু হয়। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা