ছবি: সংগৃহীত
অপরাধ

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ২০ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির কুমিল্লাটিলা এলাকায় অভিযান চালিয়ে ২০টি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. মিজানুর রহমান (৩৭) কুমিল্লাটিলার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মো. মিজানুর রহমানের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানা ও পার্শ্ববর্তী বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মাদক, ২টি হত্যা, ৬টি চুরি, ২টি অস্ত্র, ১টি দস্যুতা এবং ৪টি অন্যান্য অভিযোগের মামলা।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ২০টি মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সকল অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা