সারাদেশ

মোংলায় জাহাজ থেকে ডিজেল পাচারকালে তিন চোরকারবারী আটক 

নিজস্ব প্রতিনিধি, মোংলা : মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজ থেকে জ্বালানী তেল (ডিজেল) পাচারের সময় তিন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদেরকে কাছ থেকে জব্দ করা হয়েছে ডিজেল ও চোরাকারবারীর কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: এম ফয়সাল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনি খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।

এ সময় বিদেশি জাহাজ থেকে নামিয়ে পাচারকালে ১ হাজার ৫শ ৫০ লিটার ডিজেল ও একটি ট্রলারসহ তিন চোরাকারবারীকে আটক করে অভিযানাকারীরা।

আটককৃতরা হলো মোংলার কানাইনগর এলাকার ফারুক খাঁনের ছেলে হাবিব খাঁন (৪৫), আব্দুর রউফ হাওলাদারের ছেলে আবুল শেখ (৪৮) ও নুর মোহাম্মদের ছেলে সুমন (১৮)।

জব্দকৃত মালমালসহ আটককৃতদের মঙ্গলবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর হস্তান্তরকৃত চোরাকাবারীদেরকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা