সারাদেশ

লালমনিরহাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : ফাঁকা বাড়িতে চাচার হাতে ধর্ষণের শিকার হয়েছেন লালমনিরহাটে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৩)। ধর্ষণের পর ধর্ষক চাচা শামসুল ইসলামের (৪৫) নামে থানায় মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি বলে পরিবারের অভিযোগ।

ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হারাটি ইউনিয়নের হিরামানিক গ্রামে। ধর্ষক শামসুল ইসলাম ওই গ্রামের মৃত জফুর উদ্দিনের ছেলে। শনিবার সন্ধ্যায় ( ৩ অক্টোবর ) এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পুলিশ ও মামলার এজাহারে জানা গেছে, শনিবার সন্ধ্যায় বাবা-মা বাড়ি ফাঁকা রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা পেয়ে প্রতিবেশি চাচা শামসুল ইসলাম কৌশলে বাড়িতে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশি দু'জন নারী আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। পরে ধর্ষক শামসুল ইসলাম দরজা ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এদিকে পরিবারের অভিযোগ, মামলার দুই দিন হয়ে গেলেও আসামিকে গ্রেফতার করেনি পুলিশ। ধর্ষকের পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে ওই কিশোরীর মায়ের দাবী।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হওয়ার পর থেকে আসামিকে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসামি পলাতক থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সান নিউজ/বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা