সারাদেশ

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র সমাজের মানববন্ধন-সমাবেশ 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : সাম্প্রতিক সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপি হত্যা ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারের সামনে “ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ- এখনই সময়” ছাত্র সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন একাত্মতা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচার না হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে সারাদেশে আশঙ্কাজনক হারে হত্যা ও ধর্ষণের মত ঘটনা বেড়ে গেছে । কিন্তু এসব অনৈতিক কাজের সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য কোন শাস্তি হচ্ছে না। আমরা কোন রাজনীতি বা রাজনীতির জটিল অংক বুঝতে চাই না। আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে বাংলাদেশে জাতির জনকের আদর্শ থাকবে, থাকবে সুশাসন। এখনই দেশের সুনাম বিনষ্টকারী ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ছাত্র সমাজ রাজপথেই এর সমাধান খুঁজবে।”

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তৌফিক শুভর সঞ্চলনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ এএএম সাইফুর রশিদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের মহসিন কবির, প্রকৌশলী সাদ্দাম হোসেন, সংস্কৃতিকর্মী শাওন দাস, ছাত্র সমাজের প্রতিনিধি সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের জনি আহমেদ ও ওয়াজেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আলিফ হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি বিশ্বাস, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তামান্না সাকিব ও মিঠুন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা