সারাদেশ

রংপুরে দু’ভাইয়ের ঝগড়া, বিষপানে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের মিঠাপুকুরে কলা খাওয়া নিয়ে ঝগড়া হয় শিশু ও কিশোর বয়সের দুই ভাইয়ের। ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই চড়-থাপ্পর মারে ছোটকে। আর এই অভিমানে ছোটভাই বিষপান করে। সোমবার (৫ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত রাফিউর রহমান (১১)। সে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ মৌলভীগঞ্জ ধরেরপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকালে বাড়িতে কলা খাচ্ছিলো আবদুর রাজ্জাকের দুই ছেলে রাশেদ মিয়া (১৭) ও ছোট ছেলে রাফিউর রহমান (১১)। এ সময় কলা সংখ্যায় কমবেশি হওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড়ভাই ছোটভাইকে চড়-থাপ্পর মারে। এতে অভিমান করে ছোটভাই রাফিউর ঘরে ঢুকে দরজায় খিল লাগিয়ে দেয়। একাকী ঘরে সে বিষপান করে।

অনেকক্ষণ ঘরের বাইরে বের না হওয়ায় বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে শিশু রাফিউর মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন খোড়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা