সারাদেশ

রংপুর মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীকে জলাবদ্ধতামুক্ত করণ, শ্যামা সুন্দরী ও কেডি খাল খননের দাবিতে মানববন্ধন করেছে ‘রংপুর মহানগর উন্নয়ন ফোরাম’ নামের একটি সংগঠন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ফোরামের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ফোরামের সহ-সভাপতি নাজনীন রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনি পেশার কয়েকশ মানুষ অংশ নেন ।

মানববন্ধনে বক্তারা বলেন, শ্যামাসুন্দরী ও কেডি খাল দখলমুক্ত সংস্কার ও পরিকল্পিতভাবে ব্যবহার করতে রংপুরের প্রশাসন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন। যার পরিনামে নজীরবিহীন জলাবদ্ধতায় পড়তে হয়েছে নগরবাসিকে। অবিলম্বে কার্যকর উদ্যোগ নেয়া না হলে ভয়ংকর পরিনতিতে পড়তে হবে। এছাড়াও বক্তারা খাল দুটি সংস্কারে সরকারের দ্রুত বাজেট বরাদ্দের দাবি জানান।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা