সারাদেশ

ফরিদপুরের কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর মৌজায় কৃষি জমিতে ইট ভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে পিয়াজখালী বাজারের নিকটে বেপারীডাঙ্গি গ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে ওই গ্রামের কয়েকশ’ নারীপুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অসংখ্যবার নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা এ গ্রামে থিতু হয়েছেন। তাদের গ্রামটি কৃষি প্রধান। এখানে ধান, পাট, রসুন ও পেঁয়াজসহ নানা ফসলের ভাল ফলন হয়। সম্প্রতি এই জমি বিনষ্ট করে একটি ইটভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছেন একটি মহল। মোঃ সুলতান খাঁ নামে ৮০ বছরের এক বয়োবৃদ্ধ কৃষক বলেন, এই ভাটা হলে পদ্মা নদী এগিয়ে আসবে। এতে তাদের ফসলী জমিরই শুধু ক্ষতি হবে না, বরং পরিবেশের উপরেও বিরুপ প্রভাব পড়বে।

রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী বলেন, ইতিপূর্বে তাদের গ্রামে বালু দস্যুদের কারণে পরিবেশের উপর মারাত্মক বিরুপ প্রভাব পড়েছিল। তখন গ্রামবাসীর বাঁধার কারণে প্রশাসন বেকু মেশিন জ্বালিয়ে দিয়েছিল। এখন তারা বালু লুট করতে না পেরে সেখানে নতুন করে ভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী বলেন, কৃষি জমিতে ইটাভাটা হলে সেখানের প্রায় ৩ শতাধিক কৃষি পরিবার ক্ষতিগ্রস্থ হবে। ওই জমিতে নানা ধরণের ফসল হয়। আমরা চাইনা সেখানে কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা স্থাপন করা হোক।

এ ব্যাপারে ইট ভাটা স্থাপনকারী এখলাস ফকির দাবি করেন, তিনি কোন কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা করছেন না। গ্রামবাসীর অভিযোগ সঠিক নয়। তিনি নদীর মাটির বাইরে কোন ফসলী জমির মাটি ভাটায় ব্যবহার করবেন না।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এব্যাপারে গ্রামবাসীর পক্ষ হতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা