সারাদেশ

ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : “শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় সপ্তাহ ব্যাপী শিশু শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া।

সোমবার (৫ অক্টোবর) সকালে ভার্চুয়াল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাহার মিয়া। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খানম, ভোলা প্রেস ক্লাব সভাপতি অমিতাভ রায় অপু। শিশু একাডেমি ভোলার আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা শিল্পকলা সম্পাদক আবিদুল আলম , শিশু সংগঠক আদিল হোসেন তপু।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত তাদের সঠিক ভাবে গড়ে তুলতে হবে। তাদের শুধু বই বা ঘরে আবদ্ধ রাখলে তার সঠিক ভাবে মেধা বিকাশ হবে না। মনে রাখবেন শিশুকে খেলাধুলা,সমাজিক আচার অনুষ্ঠান,ধর্মীয়মূল্যবোধ ইত্যাদি শেখাতে হবে। তাকে শুধু শিক্ষিত নয় ভালো মানুষ হিসাবে গড়ে তোলাই মা বাবার আসল দায়িত্ব।

বক্তব্য শেষে তিনি , সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা