বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
সারাদেশ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস-জিপ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

রোববার (০৪ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

এর আগে বেলা ২টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে রশিদপুর ৫নং গ্যাসফিল্ড এলাকায় এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- সাতগাঁও চা বাগানের কামারপাড়ার মৃত সনোহা কর্মকারের ছেলে জিপচালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের ছেলে মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাংয়ের স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু।

জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১১-০৯০২) বেলা ২টার দিকে লছনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাহুবল থেকে সাতগাঁওগামী লেবু পেঁপেসহ চা শ্রমিকদের বহনকারী জিপের (নং-সিলেট ক-৫০৮৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে জিপচালক সঞ্জিব কর্মকার ও মহেষ রাজঘর এবং রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে অঞ্জলী উরাং এবং সিলেট মেডিকেলে প্রদীপ ও এক শিশু মারা যায়।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা