সারাদেশ

খুলনায় পুলিশের বাঁধায় শ্রমিকদের কফিন মিছিল পণ্ড

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়কারী রুহুল আমিনসহ ৩ আন্দোলনকারীকে আটক করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। পুর্ব নির্ধারিত কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়ার সময় রোববার দুপুর ২টায় প্লাটিনাম জুট মিল গেটে থেকে তাদের আটক করে।

শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো চালু ও শ্রমিকদের বকেয়া টাকা এককালীন পরিশোধের দাবিতে এই কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলো। পুলিশের বাঁধায় সংগঠনটি তাদের পূর্ব নির্ধারিত কফিন মিছিল করতে পারেনি।

জাতীয় মুক্তি কাউন্সিল খুলনা জেলা শাখার আহ্বায়ক হুমায়ুন কবীর জানান, রাষ্ট্রায়ত্ত পাটকল চালুসহ ২ দফা দাবিতে রোববার বিকেল ৪টায় নগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল গেট থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত কফিন মিছিলের কর্মসূচি ছিল। এই কর্মসূচি সফল করার প্রস্তুতি নেওয়ার সময় রোববার দুপুর ২টায় প্লাটিনাম জুটমিল গেটে বিপুল সংখ্যক পুলিশ আসে। এ সময় পুলিশ শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা-ঐক্য পরিষদের সমন্বয়কারী রুহুল আমিন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক ও ছাত্র নেতা সুজয় শুভ নামে ৩ জনকে আটক করে খালিশপুর থানায় নিয়ে যায়।

শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের আরেক সদস্য আহসান হাবিব বলেন, দিঘলিয়া স্টার জুটমিল থেকে শ্রমিকদের ভৈরব নদী পার হয়ে খালিশপুরের এই কর্মসূচিতে যোগদান করার কথা ছিল। কিন্তু পুলিশ হার্ডবোর্ড মিল সংলগ্ন ঘাটে ট্রলার পারাপার বন্ধ করে দেয়। এছাড়া প্লাটিনাম গেটে দুপুর ৩টার দিকে ক্ষমতাসীন দলের বেশ কিছু নেতাকর্মী জড়ো হন। এ অবস্থায় তারা কফিন মিছিল করতে পারেননি।

তবে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে কফিন মিছিল করার অনুমতি দেওয়া হয়নি। মিছিল করার প্রস্তুতির সময় ৩ জনকে আটক করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বিশৃংখলা এড়াতে খালিশপুর শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘাটে ট্রলার পারাপার বন্ধ করা হয়নি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা