সারাদেশ

সাতলার উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ চুড়ান্ত হয়েছে। রোববার (৪ অক্টোবর) উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মুহাম্মদ আলীমদ্দিন প্রতীক বরাদ্দ দেন।

আলীমদ্দিন জানান, আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন খায়রুল বাশার লিটন। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন পেয়েছেন আনারস ও আক্তারুজ্জামান বিশ্বাস পেয়েছেন ঘোড়া প্রতীক।

প্রার্থীরা কেউ উপস্থিত না হলেও তাদের প্রতিনিধি দিয়ে নির্বাচন অফিসারের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন।

আগামী ২০ অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯ শত ৬৩ জন।

গত ১০ মে সাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ দীর্ঘ রোগভোগের পর মৃত্যুবরণ করলে ইউনিয়নের দ্বায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। নির্বাচন কমিশন ওই পদ শূণ্য ঘোষণা করা হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা