সারাদেশ

গোপালগঞ্জে খাল উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম-দুর্গাপুর-কংশুর কালিগঙ্গা খাল জনসাধারণের জন্য উন্মুক্ত ও টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের কংশুর বাসস্ট্যান্ডে ব্রীজ বা স্লুইচ গেট নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির ব্যানারে, উলপুর ও দূর্গাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কংশুর বাসস্টান্ডে ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে এসব গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে মোঃ মোশারফ হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নওয়াব আলী ফকির, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লা, বনগ্রাম যুব সংঘের সভাপতি ইয়াসিন বিন ইমদাদ, করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি দ্বীন ইসলাম মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বে ব্রীজ ছিলো। পরবর্তীতে সড়কটি উন্নয়ন করার সময় ব্রীজটি বন্ধ করে রাস্তা নির্মাণ করা হয়। এতে মধুমতি নদীর বিলরুট চ্যানেল থেকে বনগ্রাম-দূর্গাপুর-কংশুর কালিগঙ্গা খালে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

এছাড়া খালটি লিজ দেয়ার কারণে চাষাবাদসহ গৃহস্থালির কাজে স্থানীয়রা খালের পানি ব্যবহার করতে পারছেন না। তাই সরকারের কাছে খালটি উন্মুক্ত করা ও কংশুর বাসস্ট্যান্ডে একটি ব্রীজসহ স্লুইচ গেট নির্মাণের দাবী জানান তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা