সারাদেশ

এবার গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেয়া হয় নবম শ্রেনীতে পড়ুয়া ওই ছাত্রীকে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘেরপাড়ে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী বলেন, “শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের সোহাগ স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরীর হাটে কলম কিনতে যাই। এ সময় পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদার খনুর ছেলে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও একই গ্রামের ইব্রাহিম হাওলাদার ঠান্ডার ছেলে মাসুদ হাওলাদার আমাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদার ঠান্ডার মাছের ঘেরপাড়ে নিয়ে যায়। এখানে বসে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। আমি রাজি না হওয়ায় আলী হোসাইন আমাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে আমি দূর্বল হয়ে পড়লে আলী হোসাইন আমাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। আমি এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।”

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী কোটালীপাড়ার মেধাবিকাশ ডিজিটাল স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার (৫ অক্টোবর) কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আলী হোসাইনের পিতা মহসিন হাওলাদার খনু বলেন, “আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে।”

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা